তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা
সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ-২০২৬ ইং মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
জানাগেছে,এবারের স্বাধীনতা দিবসটি একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের সূর্যোদয় হয়েছে।যেন নতুন স্বপ্নের কথা বলছে, উপজেলা প্রশাসনের সাজানো গোছানো মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
সূর্যোদয়ের সাথে সাথে আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে গোটা উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের প্রতিচ্ছবি দেখা গেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ,তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ অনুষ্ঠান,উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানসহ নানান আয়োজনে স্বাধীনতা দিবস পালিত হয়।
এ সময় তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম নাজমুস ছালেহীন ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারীরা দিবসটির সকল আয়োজনে অংশগ্রহণ করেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আপাময় জনসাধারণ উপস্থিত ছিলেন।
