ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিজু উপলক্ষে ২০ পরিবারে সহায়তা দিল “আমি পারবো, আমরাও পারবো”

newsbbcbangla
April 12, 2026 7:03 pm
Link Copied!

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি—- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ বিজু উপলক্ষে ২০ পরিবারে সহায়তা দিল “আমি পারবো, আমরাও পারবো”
বিজু সাংহাই উপলক্ষে পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক উৎসবকে ঘিরে মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন “আমি পারবো, আমরাও পারবো”। সংগঠনটির পক্ষ থেকে ২০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৭ কেজি চাল, ১ লিটার ভোজ্য তেল, ৫ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ছনা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং নগদ ২০০ টাকা করে প্রদান করা হয়। এতে করে আসন্ন উৎসবকে সামনে রেখে এসব পরিবারের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শংগদীস বড়ুয়া। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আমি পারবো, আমরাও পারবো” সংগঠনের উপদেষ্টা বাবু ক্যাচিং রাখাইন এবং তার সহকর্মিনী হ্লাচিং রাখাইন। তারা বলেন, বিজু শুধুমাত্র একটি উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার প্রতীক। তাই এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তপন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক হেমন্ত কুমার আসাম, অর্থ সম্পাদক বিক্রম কুমার দে, দপ্তর সম্পাদক শিবু চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পৌর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ূয়া নিখিল উপস্থিত ছিলেন।
বক্তারা আরও জানান, ভবিষ্যতেও সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। বিজুর এই আনন্দঘন সময়ে এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা মিলছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।