ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক সহায়তা

newsbbcbangla
April 2, 2026 3:48 pm
Link Copied!

প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক সহায়তা

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম আপডেট : ০২ এপ্রিল ২০২৬, 

 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত বুধবার (০১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় তার পক্ষ থেকে সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

চেক বিতরণ করা মন্দিরগুলো হলো– ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।

চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি/ সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।