“রাজধানী গেন্ডারিয়া হিরোইন সহ বিএনপি’র নেতা রিপন ও টেপা ফারুক গ্রেফতার”
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রকাশ রবিবার – ০২/০৮/২৬/
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম হিরোইন ও একটি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক টিম।
শনিবার (১ আগস্ট ২০২৬) পাড় গেন্ডারিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিবির দাবি, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম হিরোইন এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রিপন (৩৬), পিতা: মৃত ইসমাইল, মাতা: মৃত নাজমা বেগম, বাসা নং-২০, পাড় গেন্ডারিয়া, থানা: গেন্ডারিয়া, ঢাকা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি শ্যামপুর থানা বিএনপির ৫১ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করছিলেন ।
অপর গ্রেফতারকৃত হলেন মো. ফারুক ওরফে টেপা ফারুক (৪২), পিতা: মৃত তারা মিয়া, মাতা: সুফিয়া বেগম, বাসা নং-৫৫, শরৎগুপ্ত রোড, নারিন্দা, থানা: গেন্ডারিয়া, ঢাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
