ঢাকাSunday , 26 July 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী

newsbbcbangla
July 26, 2026 10:35 pm
Link Copied!

ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী

 

শামীম আহমেদ শামস

প্রকাশ রবিবার ২৬/০৭/২৬ ইং 

 

রাজধানী যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার প্রস্তাবে নাম রয়েছে ৫ই আগস্ট ছাত্র জনতার হত্যা মামলার আসামি শারমিন আক্তার রিতার নাম। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে তার নির্দেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শত শত ছাত্র জনতা শহীদ হন।

শেখ হাসিনা সরকার পতনের পরে কিছু কিছু পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার। সূত্র মতে জানা গেছে গত পহেলা সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে মোঃ ওবায়দুল ইসলাম পিতা মোঃ আইয়ুব আলী বাদী হয়ে ৯৪ জন কে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নং ৭ /২০২৪ উক্ত মামলার 85 নং আসামি শারমিন আক্তার রিতা ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী ও অর্থ যোগানদাতা । স্থানীয়দের অভিযোগ সকল হত্যা মামলার বিচার চলমান কিন্তু পুলিশ মামলার আসামিদের গ্রেফতার করছে না আসামিদেরকে কিছু সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিরা ছত্রছায়া দিয়ে লালিত পালিত করছে। যার মধ্যে শারমিন আক্তার রিতা একজন সুবিধাভোগী।

পুলিশের নাকের ডগায় ঘুরছে অথচ গ্রেফতার হচ্ছে না ইতিমধ্যে ওই আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার রিতা মাতুয়াইল আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বডির সভাপতি হওয়ার প্রস্তাব পেশ করেছে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ ব্যাপারে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে ।

স্থানীয় কিছু বিএনপি’র নেতাকর্মীরা বলেন আমরা দেখেছি আওয়ামী শাসনামলে শারমিন আক্তার রিতা সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান মোল্লা সজলের সাথে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে জড়িত ছিল এবং আরএস টাওয়ারের ফারুক খান সবসময় তাকে নিয়ে ঘোরাফেরা করতো।

৫ ই আগস্টের পর বাংলাদেশের যে বন্যা হয়েছিল সেই বন্যার তহবিলের টাকা তার ছেলে আত্মসাৎ করেছিল সে বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রয়েছে ইদানিং দেখা যাচ্ছে ২০২৬ এর ২৮ শে ফেব্রুয়ারি নির্বাচনের পরে সে আবার বিএনপির নেতাকর্মীদের ছত্রছায়ায় বিএনপির ছাতার তলে এসে জাতীয়তাবাদীর রূপ ধারণ করছে।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু নোমান মো মতিউর রহমান গণমাধ্যমকে জানান সভাপতি পদপ্রার্থী শারমিন আক্তার রিতার জন্য ঢাকা ৫ আসনের জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করেন আলহাজ্ব নবী উল্লাহ নবী সুপারিশকারী ও দায়িত্বপ্রাপ্ত ঢাকা পাঁচ আসনের মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা প্রস্তাবকারী।

 

তবে স্থানীয় জনসাধারণ ও জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতাকর্মীদের দাবি সে একজন হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট আওয়ামী দোসর তাকে আগে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।