ঢাকাMonday , 20 July 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রঘেনা থানার ওসিকে ফোন বিএনপির নাম ভাঙিয়ে অনিয়ম নয়, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপি দীপেন দেওয়ান

riaj
July 20, 2026 10:53 pm
Link Copied!

রাঙ্গামাটি সংবাদদাতা—-রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য সাবেক পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, জায়গা দখল বা দুর্নীতিতে জড়ালে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে।

শনিবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দলের নাম বিক্রি করে কোনো ধরনের অন্যায়-অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও কঠোর নির্দেশনা রয়েছে।”

মুক্তিযোদ্ধার পরিবারের অভিযোগ শুনে ওসিকে ফোন
এসময় তিনি রাজস্থলীর চন্দ্রঘোনা থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলীর পরিবারের জমি জবরদখলের* অভিযোগ গুরুত্বের সাথে নেন।

তাৎক্ষণিকভাবে তিনি চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমদ এর সাথে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেন।

এমপি ওসিকে নির্দেশ দেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে অপকর্ম করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

মুক্তিযোদ্ধার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখল হয়ে আছে। এমপির হস্তক্ষেপে তারা ন্যায়বিচারের আশা দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।