ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমার পাশে দীঘিনালা জোন: ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

newsbbcbangla
July 28, 2026 4:26 pm
Link Copied!

ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমার পাশে দীঘিনালা জোন: ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

 

আব্দুল কাদের 
​দীঘিনালা (খাগড়াছড়ি):

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্যান্সার আক্রান্ত এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। অদ্য ২৮ জুলাই ২০২৬ খ্রিঃ দীঘিনালা জোনের পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

​জানা যায়, দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমাকে এ সহায়তা দেওয়া হয়।

​জ্যোতি লাল চাকমা দীর্ঘদিন ধরে মারাত্মক ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে দীঘিনালা জোনের পক্ষ থেকে তাঁর হাতে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।
​আর্থিক সহায়তা পেয়ে জ্যোতি লাল চাকমা এবং তাঁর পরিবার দীঘিনালা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​দীঘিনালা জোনের এই উদ্যোগ এলাকাটিতে দারুণ প্রশংসিত হয়েছে। জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনসাধারণের যেকোনো মানবিক প্রয়োজনে দীঘিনালা জোন সবসময় পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।