ঢাকাFriday , 17 July 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

newsbbcbangla
July 17, 2026 5:39 pm
Link Copied!

বাঞ্ছারামপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ শুক্রবার : ১৭/০৭/২৬ – সময় ০৫:৩৮ পি এম :

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬। বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী রাধামাধব মন্দির, নমঃশূদ্রপাড়া, বাঞ্ছারামপুর সদর থেকে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে রথযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন, বৈদিক সাংস্কৃতিক পরিবেশনা, গীতার শ্লোক আবৃত্তি, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। রথযাত্রাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুর সদরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজন চন্দ্র সূত্রধর, সদস্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট (কেন্দ্রীয় কমিটি) এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ভক্তবৃন্দের সঙ্গে শুভযাত্রায় অংশগ্রহণ করেন এবং সার্বিক আয়োজনে সহযোগিতা করেন।

রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে ওসি মহোদয়ের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ শৃঙ্খলা রক্ষা ও ভক্তদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) বাঞ্ছারামপুর সদরের দাসপাড়া শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির থেকে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এতে সকল ধর্মপ্রাণ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শ্রী শ্রী জগন্নাথদেবের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।