ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

newsbbcbangla
March 31, 2026 5:21 pm
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম আপডেট : ৩১ মার্চ ২০২৬,

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না; থাকলে তা কী এবং না থাকলে তার কারণ কী।

জবাবে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বর্তমানে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। তবে ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।