ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনা সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

newsbbcbangla
April 1, 2026 3:45 pm
Link Copied!

পাবনা সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

 

জেলা প্রতিনিধি পাবনা

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম আপডেট : ০১ এপ্রিল ২০২৬, 

 

পাবনা সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে। তিনি দিন মজুরীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর অফছার সরদারের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এমত অবস্থায় এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায়  উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়াল। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা দাঁড়িপাল্লার প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে।

আফছারের মা আবেদা খাতুন জানায়, আমার ছেলে সহজ সরল সে কাজ ছাড়া কিছুই বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দাবি করেন।

আব্দুল করিম নামের এক প্রতিবেশী বলেন, আফছার সুন্দর মনের মানুষ ছিলো। এলাকায় কারো সাথে তার দ্বন্দ্ব ছিলো না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।