ঢাকাFriday , 3 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

newsbbcbangla
April 3, 2026 3:18 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

 

জেলা প্রতিনিধি ময়মনসিংহ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৬,

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে শিশুটি মারা যায়।

একই সময়ে নতুন করে আরও ৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে এসব শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে হাসপাতালের নির্ধারিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৮১ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত এই রোগে মোট ছয় শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৮ জন শিশু।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে অল্পসংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।