ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের স্বপ্নে নতুন প্রত্যয় সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস

newsbbcbangla
August 29, 2026 7:41 pm
Link Copied!

উন্নয়নের স্বপ্নে নতুন প্রত্যয়—১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের মানুষের পাশে নূরে জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক :

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী নূরে জান্নাতুল ফেরদৌসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। উন্নয়ন, জনসেবা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি আলোচনায় এসেছেন।

শিক্ষিত, মার্জিত ও জনসেবায় আগ্রহী এই প্রার্থী সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। নারী, শিশু, প্রবীণ ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

নূরে জান্নাতুল ফেরদৌসের স্বপ্ন—১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও মাদকমুক্ত একটি আদর্শ এলাকায় পরিণত করা। এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে দ্রুত ও কার্যকর সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নূরে জান্নাতুল ফেরদৌস।

এলাকাবাসীর প্রত্যাশা, তরুণ প্রজন্মের চিন্তা, শিক্ষার আলো এবং জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসা নূরে জান্নাতুল ফেরদৌস জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।