ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নাঃগঞ্জের ফতুল্লায় দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন বাড়ীর নির্মাণ কাজে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবি

newsbbcbangla
August 27, 2026 10:12 pm
Link Copied!

নাঃগঞ্জের ফতুল্লায় দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন বাড়ীর নির্মাণ কাজে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবি জামাই সালাম গং

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ বৃহস্পতিবার : ২৭/০৮/২৬ সময় ১০:১২ পি এম 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফতুল্লায় দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন ক্রয়কৃত জমি, নির্মাণকাজে বাধা, শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. ফরহাদ। অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে সালাম (৩৬), বীনা (৪৫), রাব্বি(২৪), (১৮) ও মাহমুদা বেগম (৫৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ১ নম্বর আসামি সালাম বিভিন্ন ধরনের অবৈধ ও অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, সালামের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তাকে তারা ‘খারাপ প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করেন।

তবে অভিযোগপত্রে বলা হয়, ফতুল্লায় দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযোগকারী মো. ফরহাদের মালিকানাধীন প্রায় ০১.৯১ শতাংশ জমি রয়েছে। নামজারি ও সরকারি খাজনা পরিশোধের যাবতীয় কাজ সম্পূর্ণ করা হলে বলপ্রয়োগ ও হুমকি প্রদান করে আসছে। অভিযোগকারী মো. ফরহাদের দাবি, জায়গাটি ক্রয় করার পর থেকেই ২ নম্বর বিবাদী মাহমুদ বেগম ও বিনা বিভিন্নভাবে তার কাছ থেকে মানবতায় টাকা নিত।

পরে এর ধারাবাহিকতায় তার অবৈধ লোভ সৃষ্টি হয় এবং বিভিন্ন অযুহাত তৈরী করে ফরহাদ সম্মান নষ্ট হয় অর্থনৈতিক ক্ষতি সাধন করে আসছে এবং পাশাপাশি চলাচলের জনবল রাস্তা ও বন্ধ করে দেয় এবং ক্রয়কৃত বিল্ডিং আইনসম্মত ফাউন্ডেশন পাশ থাকা সত্তে তারা প্রতারণা মোটা অংকের টাকা দাবি।

তার অভিযোগ, মাত্র ৫ হাজার টাকা খরচ করে ড্রেন লাইন করার কথা থাকলেও সেখানে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে। এরপরও ধারাবাহিকভাবে তার বিভিন্ন কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফরহাদ আরও দাবি করেন, বাড়িটি বিক্রির সময় তাকে পাঁচতলা ভবনের ফাউন্ডেশন এবং উপজেলা প্ল্যান পাস করা আছে বলে জানানো হয়েছিল। সেই অনুযায়ী তিনি নির্মাণকাজ শুরু করেন। তার ভাষ্য অনুযায়ী, ভবনের তিনতলা নির্মাণের সময় কোনো অভিযোগ ছিল না।

চারতলা নির্মাণের সময়ও কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু ভবনটি কমপ্লিট পর্যায়ে যাওয়ার পর তার কাছে হঠাৎ ৫ লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগকারীর দাবি, ওই ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে রাজউকে অভিযোগ করা হয় যে, ছয়তলা ভবন নির্মাণ করা হয়েছে। তবে ফরহাদের ভাষ্য, ভবনটি ছয়তলা নয়; ৫তলা ভবনও সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি, বর্তমানে চারতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।

ফরহাদ অভিযোগ করেন, দাবিকৃত টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তার ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের ওপর নির্যাতন করা হয়েছে।

সর্বশেষ ২৫ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা তার জমিতে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুমসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় নিজের ও নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মো. ফরহাদ। তবে লিখিত অভিযোগে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা তদন্ত বের হয়ে আসবে গুপ্ত সত্য।.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।