রাঙ্গামাটি থেকে জাহাঙ্গীর,—রাঙামাটি জেলার যেসব উপজেলায় নিয়মিত বাস চলাচল নেই, সেসব এলাকায় স্বল্পমূল্যে যাত্রীসেবা চালুর জন্য প্রশাসনের অনুমতি চেয়েছেন রাঙামাটি কার, মাইক্রোবাস ও পিকআপ জিপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়ন এবং যাত্রীবাহী পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম।
তিনি বলেন, বাস চলাচল না থাকায় দুর্গম ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে যাতায়াতে নানা দুর্ভোগ ও অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হচ্ছে। প্রশাসনের অনুমতি পাওয়া গেলে যেসব উপজেলায় বাস চলাচল নেই, সেখানে পিকআপ ও মাইক্রোবাসের মাধ্যমে নির্ধারিত ও স্বল্পমূল্যে যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে।
এতে দুর্গম এলাকার সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং কম খরচে তারা জেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের সুযোগ পাবেন বলে জানান তিনি।
দিদারুল আলম এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় অনুমোদন কামনা করেছেন।
