রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে মার্ডার মামলার এক আসামি, দুই দাঙ্গাবাজ ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জীবতলী, কাঠালতলী ও কোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জিপতলী হেডম্যান পাড়ার স্বপন চাকমা (২৫), কোর্ট বিল্ডিং এলাকার মো: রবিউল হাসান (২২), ভাসান্যাদমের মো. সাইফুল ইসলাম (২৫) এবং কাঠালতলী ধোপাপাড়ার রীতা দাশ (২৫)।
পুলিশ জানায়, স্বপন চাকমাকে একটি মার্ডার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রবিউল হাসান ও সাইফুল ইসলামকে দাঙ্গাবাজির অভিযোগে এবং রীতা দাশকে জিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
