ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

“বাংলাদেশ প্রেসক্লাব” দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত

newsbbcbangla
August 24, 2026 9:32 pm
Link Copied!

“বাংলাদেশ প্রেসক্লাব” (রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, আহবায়ক ফরহাদ আলম, সদস্য সচিব আবুল কালাম আজাদ।

 

ফরহাদ আলম, স্টাফ রিপোর্টারঃ

 

বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাপ্তাহিক রুপান্তর বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ফরহাদ আলমকে আহবায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব মনোনীত করা হয়।

​বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

​বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন।

​সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিটির আহবায়ক শরীফা বেগম শিউলী এবং সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল।

​এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমিজ আলম, শাহজাহান আলী, এবং হাজী মোঃ তানভীর হোসেন আশরাফী। উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগ ও দিনাজপুর জেলা সহ বিভিন্ন জেলা-উপজেলা শাখা থেকে আগত বাংলাদেশ প্রেসক্লাব এর আহবায়ক, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ও বিভাগীয় প্রতিনিধিরা। নতুন এই কমিটি দিনাজপুর জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।