ঢাকাFriday , 3 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মার্কেট-শপিংমলও বিকেল ৬টার আর খোলা রাখা যাবে না

newsbbcbangla
April 3, 2026 3:36 pm
Link Copied!

মার্কেট-শপিংমলও বিকেল ৬টার আর খোলা রাখা যাবে না

 

নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৬,

 

জ্বালানি সাশ্রয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে মার্কেট-শপিং মল বন্ধের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেলে চারটা পর্যন্ত অফিস চালু থাকবে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে নাসিমুল গনি বলেন, “আজকে মূলত আলোচনাটা হয়েছে, আমরা কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারব। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে, বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি এক ঘন্টা করে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে। এটা সরকারি-বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।”

এছাড়া মার্কেট-শপিংমলও বিকেল ৬টার আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।