ঢাকাFriday , 3 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম কোনো মামলা প্রত্যাহার

newsbbcbangla
April 3, 2026 4:01 pm
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম কোনো মামলা প্রত্যাহার

 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, 

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, এটিই শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম কোনো মামলা যা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

​ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৭ (মতিঝিল আমলী আদালত) এই আদেশ প্রদান করেন। মামলার সি.আর নং- ১৪৫০/২৪।

​নথি পর্যালোচনায় দেখা যায়, দণ্ডবিধির ১৪৭, ৩৬৫, ৩৬৬, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদী ছিলেন মোঃ বাবুল সরদার চাখারী এবং বিবাদী হিসেবে নাম ছিল শেখ হাসিনা।

​আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাদী পক্ষ মামলাটি প্রত্যাহারের জন্য দরখাস্ত এবং জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জামসেদ আলম বাদী পক্ষের আবেদনটি পর্যালোচনা করে তা মঞ্জুর করেন। এর ফলে মামলাটি প্রত্যাহারের মূলে আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হলো।

​আইনজীবীদের মতে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার মধ্যে এটিই প্রথম মামলা যা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার বা নিষ্পত্তি হলো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।