ঢাকাMonday , 13 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছায় ওয়ারিশ ঠকিয়ে জমি আত্মসাৎ মিথ্যা তথ্য দিয়ে দলিল সম্পাদন

সিরাজ সরকার
April 13, 2026 10:26 pm
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার  মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের খোকশিয়া গ্রামের মৃত জয়তন নেছা ৫ কন্যাকে ঠকিয়ে ৩ ছেলে মিথ্যা তথ্য দিয়ে জমি জমা খারিজ করে নিয়ে বোনদের জমি আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্রমতে, খুকশিয়া গ্রামের জয়তন নেছা ৩ পুত্র ও ৫ কন্যা রেখে মারা যান। জয়তন নেছা মারা যাওয়ার পর তার পুত্র মফিজুল ও আলাল, জালালের পুত্র যথাক্রমেÑসজিব ও সুজন তারা যোগসাজুসে জয়তন নেছার পাঁচ কন্যাকে বাদ রেখে স্থানীয় ইউপি মেম্বারের সহযোগিতায় তিন পুত্রের নাম দিয়ে ওয়ারিশ সনদ নেয় এবং জয়তন নেছার খুকশিয়া মৌজার বিআরএস খতিয়ান নং-৩৪৬ ও ৩৪৭, দাগ নং-৩২৫৪ ও ৩১১। পরবর্তীতে উক্ত জমি তারা তাদের নামে জমা খারিজ করে নেয় এবং জমিটি অনত্র বিক্রয় করে দেয়। বিষয়টি জানার পর তার পাঁচ কন্যার পক্ষে কন্যা মোছাঃ নুরজাহান বাদী হয়ে সহকারী কমিশনার (ভূমি), মুক্তাগাছা, ময়মনসিংহ বরাবরে ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে।

এদিকে উক্ত জমিতে জমি ক্রেতা মাটি ভরাটের কাজ শুরু করলে এতে পাঁচ কন্যা এসে বাঁধা দেয় এবং ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাটি ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসেন। এদিকে এলাকাতে জয়তন নেছার কন্যাদের বাদ রেখে ওয়ারিশ সনদ দেয়ায় এলাকার মেম্বারকে এলাকাবাসী ধিক্কার ও নিন্ধা জানাচ্ছেন। সামান্য টাকার বিনিময়ে একটি সত্যকে ঢাকতে এহেন কার্যক্রম জনমনে নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী উক্ত প্রতারণার তদন্তপূর্বক আইনানূগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।