ঢাকাFriday , 17 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাশেদ প্রধানের বাসার সামনে তীব্র বিক্ষোভ করেছে জনতা

newsbbcbangla
April 17, 2026 3:49 pm
Link Copied!

রাশেদ প্রধানের বাসার সামনে তীব্র বিক্ষোভ করেছে জনতা

 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম আপডেট : ১৭ এপ্রিল ২০২৬,

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে তীব্র বিক্ষোভ করেছে জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের এই উত্তপ্ত পরিস্থিতিতে উসকানিমূলক আচরণের অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রাশেদ প্রধানের মন্তব্যের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মোহাম্মদপুর এলাকা। বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অভিযোগ উঠেছে, এ সময় জনি নন্দী জনতাকে লক্ষ্য করে উসকানিমূলক আচরণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এডিসি জুয়েল রানা জানান, ঘটনার একপর্যায়ে জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।