ঢাকাTuesday , 26 May 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদকালীন সময়ে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব

newsbbcbangla
May 26, 2026 6:18 pm
Link Copied!

ঈদকালীন সময়ে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব 

 

বিশেষ প্রতিনিধি 

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:১৬ পিএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:১৬ পিএম

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিতে যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি তাদের সরেজমিনে পরিদর্শন করতে হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করতে হবে। একই সঙ্গে এই পরিদর্শন সংক্রান্ত একটি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর প্রেরণ করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ কিংবা আকস্মিক কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের অসন্তোষ কমানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে গ্রাহকদের তথ্য অবহিত করতে বলা হয়েছে।

একই সাথে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের বিষয়টি জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম ও মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে প্রেরণের পাশাপাশি বিতরণকারী সংস্থা বা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।

ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় বর্তমানে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। তবে ঈদের পর দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও নিয়ম পরিবর্তন হবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার মধ্যেই সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় ঈদকালীন সময়ে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।