ঢাকাTuesday , 26 May 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন

newsbbcbangla
May 26, 2026 6:30 pm
Link Copied!

বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
মোঃ শহিদুল ইসলাম জনি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:২৭ পিএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:২৭ পিএম
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইনের ঋষিপাড়ায় মূল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। তাৎক্ষণিকভাবে তার পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৈয়ব আলী বলেন, ‘আনোয়ার হোসেন ব্যবসায়ী। তিনি ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার মেইন রাস্তায় বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এসময় সেখানে বিদ্যুতের ছেঁড়া তার থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।