ঢাকাFriday , 12 June 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইউনিফর্ম ভিজে, দায়িত্ব ভিজে না” এসপি জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর রাঙ্গামাটি পুলিশ: বৃষ্টির দিনের নীরব প্রহরী

newsbbcbangla
June 12, 2026 11:29 pm
Link Copied!

রাঙ্গামাটি থেকে আব্দুর রাজ্জাক—-বৃষ্টি নামলে শহর থেমে যায়। মানুষ দোকানের শেডে, বাসার বারান্দায় আশ্রয় নেয়। রিকশা, অটো রিকশা, সিএনজি সবাই ছাউনির নিচে।

কিন্তু থামে না শুধু একটা বাহিনী। ভিজে ইউনিফর্ম, ভিজে টুপি, হাতে “POLICE” লেখা ছাতা—রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন রোডের মোড়ে, কাপ্তাই চন্দ্রঘোনার বাঁকে, রাঙ্গামাটি সদরের ব্যস্ত পয়েন্টে দাঁড়িয়ে থাকে তারা।

তারা বাংলাদেশ পুলিশ। রাঙ্গামাটি জেলা পুলিশ।

আমরা যখন নিরাপদে চা খাই, তখন তারা ঝুম বৃষ্টিতে ট্রাফিক সামলায়। আমরা যখন ঘুমাই, তখন তারা পাহাড়ি রাস্তায় টহল দেয়। তাদের কাঁধে ভর করে থাকে রাঙ্গামাটি সদর সহ জেলার বিভিন্ন উপজেলার গহীন জঙ্গলে বসবাসরত মানুষ ও কাপ্তাই হ্রদের ওপারের মানুষের নিরাপত্তা, বাজার-ঘাটের শৃঙ্খলা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর নিরাপদ যাতায়াত।

ভেজা ইউনিফর্মের নিচে কী লুকিয়ে থাকে জানেন?
লুকিয়ে থাকে সন্তানের “বাবা কবে আসবা” প্রশ্নের উত্তর দিতে না পারার কষ্ট। লুকিয়ে থাকে ঈদের দিনে পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা। আর লুকিয়ে থাকে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দেওয়া একটা প্রতিজ্ঞা—”মানুষের সেবাই আমাদের ধর্ম”।

এসপি স্যারের “জিরো টলারেন্স” নীতির কারণেই আজ রাঙ্গামাটির পুলিশ শুধু লাঠি হাতে দাঁড়ায় না, মানুষের মনের পাশেও দাঁড়ায়।

সালাম জানাই সেই সকল পুলিশ সদস্যকে, যাদের ইউনিফর্ম বৃষ্টিতে ভিজে যায়, কিন্তু দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ এক বিন্দুও ভিজে না।

রাঙ্গামাটির আকাশ মেঘলা হলেও, এসপি আব্দুর রকিব স্যারের নেতৃত্বে পুলিশের মনোবল রোদের মতো উজ্জ্বল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।