ঢাকাFriday , 26 June 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির নিউজ প্রকাশের পর সাংবাদিকের ঘর-জমি দখল, মারধর, এবার ছবি দিয়ে মানবন্ধন প্রশাসনের হস্তক্ষেপ কামনা

newsbbcbangla
June 26, 2026 5:36 pm
Link Copied!

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি —রাঙ্গামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজস্থলী উপজেলা ও থানা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি

রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুরে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিক পরিবারের উপর ধারাবাহিক জুলুম ও মানহানির ঘটনা ঘটেছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
সাংবাদিক রিয়াজউদ্দিন রানা সম্প্রতি “টেন্ডারবিহীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের সফিপুর সরকারি কবরস্থানের গাছ ৭ লক্ষ টাকায় বিক্রি” এবং “একটি মসজিদের ৩-৪টি নাম ব্যবহার করে সরকারি-বেসরকারি অনুদান আত্মসাৎ” বিষয়ে সংবাদ প্রকাশ করেন।

উক্ত নিউজ প্রকাশের পরপরই যা ঘটলো সাংবাদিকের পরিবারের উপর,
১ জমি ও ঘর দখল : অভিযুক্ত মিজানুর রহমান প্রিন্স ও তার ৩-৪ জন সহযোগী সাংবাদিকের পরিবারের ১ একর জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখল করে ।
২: মারধর : সাংবাদিকের ভাই ও ভাইজিকে ইচ্ছামতো মারধর করে রক্তাক্ত জখম করা হয়, মেডিকেল রিপোর্ট সংরক্ষিত আছে ।
আজ ২৫/০৪/২০২৬ শুক্রবার জুম্মার নামাজের পর অভিযুক্তরা সাংবাদিক রিয়াজউদ্দিন রানা ও তার ভাইয়ের ছবি ব্যানারে ব্যবহার করে রাজস্থলীর শফিপুর এলাকায় মানবন্ধন করে । ব্যানারে তাদের “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহোদর, জমিদখলদার” হিসেবে উল্লেখ করে জনসম্মুখে মানহানি করা হয়।

ভুক্তভোগীর আকুতি
সাংবাদিক রিয়াজউদ্দিন রানা বলেন, “সত্য নিউজ করাই আমার অপরাধ হয়েছে।
প্রথম নিউজ সরকারি কবরস্থানের গাছ টেন্ডারবিহীন বিক্রি ৭ লক্ষ টাকায়,দ্বিতীয় নিউজ একটি মসজিদের তিন-চারটি নাম দিয়ে সরকারী ও বেসরকারি অনুদান আত্মসাৎ । উক্ত নিউজ প্রকাশ করার কারণে
আমার পরিবার আজ ঘরছাড়া, ইজ্জতহারা। অভিযুক্তরা উল্টো মানবন্ধন করে আমাদের সামাজিকভাবে হত্যা করতে চায়। আমি রাঙ্গামাটির জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় ও রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে আমার ও আমার পরিবারের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা এবং জালিমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।