ঢাকাFriday , 17 July 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা থেকে প্রাপ্ত ৯৫০ জন বেধাবী শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির অর্থ প্রদান।

newsbbcbangla
July 17, 2026 7:27 pm
Link Copied!

ঝিনাইদহ থেকে কামরুজ্জামান লিটন—বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ঝিনাইদহ জেলা শাখা থেকে প্রাপ্ত ৯৫০ শিক্ষার্থী দের মাঝে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান ১৭ ই জুলাই শুক্রবার সকাল ৯টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনূর আলম লিটন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব এ্যাডঃ এম এ আব্দুল মজিদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব জনাব মো. মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, দপ্তর সম্পাদক এম. ডি. আসাদুজ্জামান রিপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোশারফ হোসেন এবং প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক ও ক্যামব্রিজ একাডেমির পরিচালক আতিয়ার রহমান।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামাল লিটন।
সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন বক্তব্যে বলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার কোন অফিস নেই। ভাড়া করা বাড়ীতে থাকতে হয়। এবং সমিতির এককালিন অনুদানের জন্য প্রধান অতিথির নিকট আবেদন করেন।
প্রধান অতিথি এ্যাডঃ এম এ মজিদ বলেন আমি আজ এতো সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি। কোমলমতি শিশুরা যত ক্ষন স্কুলে থাকে ততক্ষণ মা,বাবারা টেনশন মুক্ত থাকেন। শিক্ষায় জাতির মেরুদণ্ড। জাতি শিক্ষিত হলে দেশ উন্নত হয়। আমি বিভিন্ন স্কুল, কলেজের সভাপতি তাদের লেখা পড়ার ধরন একরকম। আর এই সোনামনিদের লেখা পড়ার ধরন আরেক রকম।
সব শেষে প্রধান অতিথি সমিতির ২ লক্ষ টাকা এবং একটা ঘরের ব্যবস্থা করে দেন। উপস্থিত সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সুশিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নয় শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।