ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে এসেছে নতুন অতিথি

newsbbcbangla
April 2, 2026 3:18 pm
Link Copied!

সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে এসেছে নতুন অতিথি

 

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম আপডেট : ০২ এপ্রিল ২০২৬,

 

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে এসেছে নতুন অতিথি। বড় ছেলে বায়ুর জন্মের পর দীর্ঘ সময় তার মুখ আড়ালে রাখলেও, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যেন সেই নিয়ম ভাঙলেন এই অভিনেত্রী।

জন্মের পরপরই খুদে সদস্যের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের চমকে দিয়েছেন তিনি। সম্প্রতি সোনম ও আনন্দ যৌথভাবে তাদের দ্বিতীয় পুত্র সন্তান আগমনের সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এরপর থেকেই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নবজাতকের ছবি। সেই কৌতূহল মেটাতেই যেন খুব বেশি দেরি করলেন না তারা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সোনমের বোন রিয়া কাপুরের শেয়ার করা একটি ছবি।

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, নরম তোয়ালেতে মুড়ে রাখা হয়েছে সদ্যোজাতকে। মাথায় একরাশ চুল, আর কোলজুড়ে পরম আবেশে শুয়ে আছে একরত্তি। ছবিটি শেয়ার করে রিয়া কাপুর আবেগঘন বার্তায় লিখেছেন, ‘তুমিই তো তোমার মায়ের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।’

সাধারণত বলিউড তারকাদের মধ্যে সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার একটা প্রবণতা দেখা যায়। আনুষ্কা শর্মা, আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনরা জন্মের পরপরই সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না। সোনম নিজেও বড় ছেলে বায়ুর বেলায় বেশ সতর্ক ছিলেন। তবে দ্বিতীয় সন্তানের বেলায় এমন ব্যতিক্রমী সিদ্ধান্তে ভক্তরা কিছুটা অবাক হলেও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন খুদে সদস্যকে।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান বায়ু। চার বছর পর দ্বিতীয় পুত্র সন্তানের আগমনে কাপুর ও আহুজা পরিবারে এখন উৎসবের আমেজ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।