ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছা ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক মনোনেশ দাসের পরলোক গমন

newsbbcbangla
April 7, 2026 4:23 pm
Link Copied!

ময়মনসিংহ আঞ্চলিক  প্রতিনিধি; ৭ এপ্রিল ২০২৬
দৈনিক ইত্তেফাকের ময়মনসিংহের মুক্তাগাছা সংবাদদাতা ও মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস (৫২) পরলোক গমন করেছেন। তিনি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশকিছু দিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ-জেএসকেপি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন,  মুক্তাগাছা প্রেসক্লাব পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিকাল ৪টায় মুক্তাগাছা পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে তার শবদেহ মুক্তাগাছা প্রেসক্লাবে আনা হয়। সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।