রাঙ্গামাটি জেলা প্রতিনিধি—আজ ০৭ এপ্রিল ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি রিজার্ভ বাজার ও বিজিবি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক কারবারী ও অন্যান্য মামলার পলাতক আসামি ০১। মোঃ ফারুক (৪৮), পিতা- মৃত সেকান্দার বাদশা, মাতা- মৃত নুর বাহার খাতুন, সাং- তবলছড়ি মাছ বাজার, ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা, ০২। মোঃ ফজল (৩৬),পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-ফজিল খাতুন,সাং-কর্মচারী কলোনী, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি‘দ্বয়েকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
