ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সেলিম
May 4, 2026 7:45 pm
Link Copied!

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন

নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটি জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা-কাঠালতলি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

দীর্ঘ আট বছর পর শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। এর পরদিন রোববার (৩ মে) সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবকে বিষয়টি অবহিত করেন। আন্দোলনকারীরা নতুন কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

সোমবার (৪ মে) দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল কোনো সিদ্ধান্ত না জানালে বিকেলে নতুন কমিটির সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।