ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে মিনারেল ওয়াটার ও আটা-ময়দা কারখানার যাত্রা শুরু

newsbbcbangla
May 17, 2026 1:38 pm
Link Copied!

ফেনীতে মিনারেল ওয়াটার ও আটা-ময়দা কারখানার যাত্রা শুরু।

 

নিজেস্ব সংবাদদাতা:

ফেনীর ছাগলনাইয়ায় রাহেলা কালাম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের সঙ্গে টেকনিক্যাল সার্ভিস প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় ছাগলনাইয়ার প্রকল্প কার্যালয়ে এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটিকে মিনারেল ওয়াটার ও প্যাকেটজাত আটা-ময়দা উৎপাদনকারী আধুনিক শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহেলা কালাম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের প্রধান পরামর্শক মিল্টন রায় দাস, প্রকল্প পরিচালক মশিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংশ্লিষ্টরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।