ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

newsbbcbangla
May 17, 2026 7:41 pm
Link Copied!

রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা ।

 

নিজস্ব প্রতিনিধি :

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

১৭ মে রোববার উপজেলার মুড়াপাড়া বাজারের রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মাইটিভির সাংবাদিক মোঃ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মোঃ পারভেজকে সদস্য সচিব করা হয়েছে।  

‎আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জিটিভির সাংবাদিক আব্দুল্লাহ খান মুন্না, গ্লোবাল টেলিভিশনের এনামুল হক, বিজয় টিভির জিন্নাত হোসেন, চ্যানেল এস এর জিকে দিলু, ইন্টার টিভির রিপন সরকার, ফাল্গুনী টিভির মোমেন মিয়া, আয়না টিভির হাবিবুল্লাহ মীর, রাজধানী টিভি মোঃ মনিরুল ইসলাম (রিপন) , কাজী টিভির মোঃ শাহিন, বিশ্ব বাংলা টিভির মাছুম মিয়া, এসটিভির শরীফ চৌধুরী, নিউজ ২১ বাংলার রাকিবুল ইসলাম, জাগরণী টিভির আরেফিন মাহমুদ উপল, প্রাইম টিভির মোঃ তারেক,.

‎নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দরা জানান, রূপগঞ্জে কর্মরত টেলিভিশন,পত্রিকার মাল্টিমিডিয়া ও আইপি টেলিভিশনের সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।