ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি ও বানির্জ্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দেশজুড়ে
  6. নির্বাচন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গে মমেকে আরও ২০ শিশু ভর্তি, চিকিৎসাধীন ১০৬

newsbbcbangla
May 18, 2026 8:39 pm
Link Copied!

ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি:—হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ১০৬ শিশু।

রোববার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১৭ মে সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৫৩ শিশু।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩৩ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।